কক্সবাজারের উখিয়ার মাছের ঘেরের পানি থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক কিশোরের (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১ নভেম্বর) সকাল নয়টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বালুখালী বিজিবি বিওপির বাংলাদেশ সীমান্ত পিলার ২৮ থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাস্টারকাটি এলাকার মামুনের একটি মাছের ঘেরে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত কিশোরের নাম-পরিচয় ও ঠিকানা এখনো জানা যায়নি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।’
পূর্বকোণ/রানা/পারভেজ



















