চট্টগ্রামের আনোয়ারায় জিপের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার মৃত্যু হয়েছেন। এ সময় শ্রমিকবাহী ওই জিপের চালককে আটক করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের পানির ট্যাংকি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মো. ইব্রাহিম জানান, জিপের ধাক্কায় ওই বৃদ্ধা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় জিপের চালককে আটক করা হয়েছে।
পূর্বকোণ/পারভেজ


















