চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে মো. আবু তাহের (৫৬) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত নিবার্হী ম্যাজিস্ট্রেট। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৫ টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম মেডিকেলের পূর্ব পাশে কচুজুম এলাকায় এ অভিযান পরিচালনা করে এই দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আবু তাহের উপজেলার খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়া এলাকার বাসিন্দা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে শ্রমিক দিয়ে পাহাড়ের মাটি কাটার
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় প্রশাসন। অবৈধভাবে পাহাড়ের মাটি কাটার দায়ে আবু তাহেরকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামজিদুর রহমান তন্ময় বলেন, সরকারিভাবে নির্দেশনা রয়েছে পাহাড় কাটা পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। অবৈধভাবে পাহাড় কাটা ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/আরআর


















