চট্টগ্রাম শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

চকরিয়ায় দুই ‘ডাকাত’ গ্রেপ্তার

চকরিয়া সংবাদদাতা

৩১ অক্টোবর, ২০২৬ | ১০:২১ অপরাহ্ণ

কক্সবাজারের বদরখালী থেকে সাগর ওরফে ‘গলাকাটা সাগর’ ও জাহেদ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাগর ওরফে ‘গলাকাটা সাগর’ হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলার আসামি। অপরদিকে, জাহেদ বদরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কসপাড়া এলাকার বাসিন্দা। তিনি বদরখালীতে অস্ত্র উদ্ধার সংক্রান্ত একটি মামলার পলাতক আসামি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, সাগরের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ ১১টি মামলা রয়েছে। তাঁকে চকরিয়া উপজেলার হারবাং এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, জাহেদ বদরখালীতে অস্ত্র উদ্ধার মামলার পলাতক আসামি।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট