চট্টগ্রাম শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

চাঁদাবাজি মামলা ও চুরির অভিযোগে রাঙ্গুনিয়ায় গ্রেপ্তার দুই

চাঁদাবাজি মামলা ও চুরির অভিযোগে রাঙ্গুনিয়ায় গ্রেপ্তার দুই

রাঙ্গুনিয়া সংবাদদাতা

৩১ অক্টোবর, ২০২৬ | ৬:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় চাঁদাবাজি মামলার আসামি ও উত্তর জেলা যুবদলের বহিষ্কৃত সদস্য নাজিম উদ্দিন মাইকেল  (৪৫) এবং চোরাই গরুসহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা রোকন উদ্দিনকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
 
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার ইসলামপুর ও লালানগর ইউনিয়ন থেকে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
 
পুলিশ জানায়, রাঙ্গুনিয়া থানার একটি নিয়মিত চাঁদাবাজি মামলায় ইসলামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত নাসির উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন মাইকেলকে গ্রেপ্তার করা হয়।
 
অন্যদিকে, এক কৃষকের গোয়ালঘর থেকে চুরি হওয়া দুটি গরুসহ লালানগর ইউনিয়নের কালা গাজির বাড়ির আবদুল গফুরের ছেলে রোকন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
 
এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতারা জানান, অভিযুক্তরা বর্তমানে দলের কোনো দায়িত্বে নেই এবং অপরাধের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
 
এ বিষয়ে সাংসদ হুমাম কাদের চৌধুরী বলেন, “দলের নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে কষ্ট দিয়ে কোনো অন্যায় করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি দলীয় কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। চাঁদাবাজিসহ যেকোনো অপরাধের সাথে জড়িত কারো স্থান জাতীয়তাবাদী কোনো অঙ্গসংগঠনে হবে না।”
 
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, চাঁদাবাজি ও গরু চুরির অভিযোগে দুই ব্যক্তিকে নিয়মিত মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 
পূর্বকোণ/মিফতা/পারভেজ
 
 
 
 
 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট