টেকনাফের আলোচিত আপন বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি মো. ইদ্রিসকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে টেকনাফ মিঠাপানিরছড়া এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. ইদ্রিস টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাবিরছড়া গ্রামের হোসেন আহমদের ছেলে। তিনি ওই চাঞ্চল্যকর হত্যা মামলার ১ নম্বর আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
র্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা এ. এম. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান আজ দুপুরে টেকনাফের মিঠাপানিরছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/মিফতা/পারভেজ


















