চট্টগ্রাম শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

পটিয়ায় অপহরণের পর ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার 

পটিয়ায় অপহরণের পর ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২৬ | ১:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় ১২ বছরের এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে করা মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭। 
 
 
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার অলির হাট মল্লিকপাড়ার উত্তম মল্লিক (৪৫) ও তার ছেলে আদিত্য মল্লিক (২১)।
 
 
এসআরবি-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, পটিয়া থানায় ২০২৫ সালের ১১ জুলাই শিশু অপহরণ ও ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং বাল্যবিবাহ নিরোধ আইনে একটি মামলা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি আদিত্য মল্লিক ও তার বাবা উত্তম মল্লিক ঘটনার পর থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ অক্টোবর বিকেলে কক্সবাজারের রামু উপজেলার মরিচ্চ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট