চট্টগ্রাম শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

সীতাকুণ্ডে লরির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু 

সীতাকুণ্ডে লরির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২৬ | ১২:০৩ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি লরির ধাক্কায় নুরুল হুদা ভূঁইয়া (৪৪) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
 
 
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ইদুলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। 
 
 
নিহত নুরুল হুদা ভূঁইয়া মিরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার মৃত শফিউল্লাহ ভূঁইয়ার ছোট ছেলে। তিনি পেশায় মুদি ব্যবসায়ী ছিলেন।
 
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ইদুলপুর এলাকায় দ্রুতগতির একটি অজ্ঞাতপরিচয় লরি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
 
নিহতের বড় ভাই মো. নুরুল মোস্তফা জানান, তারা দুই ভাই একসঙ্গে একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে তার ছোট ভাই আগেই বাড়ির উদ্দেশে রওনা হন। এরপর দীর্ঘ সময় ধরে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো খোঁজ পাচ্ছিলেন না। একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার খবর দেখে হাসপাতালে খোঁজ নেন। পরে জানতে পারেন, সড়ক দুর্ঘটনায় তার ভাইয়ের মৃত্যু হয়েছে।
 
 
বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত লরিটি শনাক্তের চেষ্টা চলছে।’
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট