চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

রাউজানে হিংসার বশে বিষ ঢেলে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

রাউজানে পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

রাউজান সংবাদদাতা

২৯ অক্টোবর, ২০২৬ | ৯:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে এক মৎস্য চাষির পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক ১ লাখ ২৫ হাজার টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ৩টায় উপজেলার চিকদাইর ইউনিয়নের হায়দার আলী গোমস্তার বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির শিকার মৎস্য উদ্যোক্তা মো. লোকমান (৪০) বাদী হয়ে রাউজান থানায় অভিযোগ দায়ের করেন।

 

মামলায় মো. মহিউদ্দীন (৪০) নামে একজনকে অভিযুক্ত করা হয়েছে। তিনি একই ইউনিয়নের মুছা শাহ রহমতউল্লাহর বাড়ির মৃত মো. মুছার ছেলে।

 

​অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী লোকমান দীর্ঘদিন ধরে বসতঘরের দক্ষিণ পাশে নিজের পুকুরে মাছ চাষ করে আসছে। অভিযুক্ত মহিউদ্দীন দুপুরে মহিউদ্দীন হিংসার বশবর্তী হয়ে ওই পুকুরে বিষ প্রয়োগ করেন।

 

​এ সময় বাদীর ছোট ভাই মো. শাওন (১৫) বিষয়টি দেখে চিৎকার দিলে লোকমান দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তিনি ঘটনার প্রতিবাদ জানান এবং বিবাদীর হাত থেকে বিষের বোতলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত মহিউদ্দীন ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখান।

 

​অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে রাউজান থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অভিযুক্তকে আটক করা যায়নি।’

 

স্থানীয় সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন ‘ ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে অভিযুক্তের বিচার চাই।’

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট