চট্টগ্রাম মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে যাত্রীবাহী বাসে গাঁজাসহ গ্রেপ্তার ৩

কক্সবাজারে যাত্রীবাহী বাসে গাঁজাসহ গ্রেপ্তার ৩

কক্সবাজার সংবাদদাতা

২৭ অক্টোবর, ২০২৬ | ৬:০৮ অপরাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটের দূরপাল্লার এসি বাস ব্যবহার করে পর্যটন নগরীতে মাদকের চালান নিয়ে আসার পথে ১৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)

সোমবার (২৬ অক্টোবর) রাতে কক্সবাজার সদর উপজেলার লিংক রোড সংলগ্ন মহাসড়কে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে এসআরবি-১৫, রামুর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে সেখানে নিয়মিত চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করেন ব্যাটালিয়নের সদস্যরা। রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজারগামী একটি স্টার লাইন এসি বাসে তল্লাশি চালিয়ে আনুমানিক ১৮ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—বান্দরবান সদর উপজেলার কালাঘাটা এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে সুলতান আহমদ (৬৪), কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী জামতলী এলাকার রাজিয়া বেগম (২৮) এবং ফেনীর সোনাগাজী উপজেলার আড়কাইম এলাকার মৃত আলী আহমদের ছেলে নুরুল আমিন (৫০)।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক উদ্ধার আলামতসহ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট