চট্টগ্রাম মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

সাতকানিয়ায় পৃথক অভিযানে তিন আসামি গ্রেপ্তার

সাতকানিয়ায় পৃথক অভিযানে তিন আসামি গ্রেপ্তার

সাতকানিয়া সংবাদদাতা

২৭ অক্টোবর, ২০২৬ | ৬:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক অভিযান চালিয়ে চার লিটার দেশে তৈরি চোলাই মদসহ বিভিন্ন মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, কক্সবাজার জেলার সদর থানার খুরুশকুল টাইম বাজারের ৩ নম্বর ওয়ার্ড এলাকার মৃত কমল হরি দের ছেলে হারাধন দে (৫২)। সাতকানিয়া উপজেলার পূর্ব রূপকানিয়া এলাকার নুরুল ইসলাম ওরফে কালুর ছেলে ফরহাদ উদ্দিন রুবেল ও একই উপজেলার আজিমপুর এলাকার কানিপাড়া পেঠানের বাড়ির সিদ্দিক আহমদ পেঠানের ছেলে মোরশেদ আলম।

পুলিশ জানায়, উপজেলার ১৩ নম্বর বাজালিয়া ইউনিয়নের বুড়ির দোকান এলাকার তিন রাস্তার মোড় থেকে চার লিটার দেশীয় চোলাই মদসহ হারাধন দেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এ ছাড়া এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দুটি জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি ফরহাদ উদ্দিন রুবেলকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে পাঁচটি জিআর পরোয়ানাভুক্ত আসামি মোরশেদ আলমকেও গ্রেপ্তার করে পুলিশ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট