চট্টগ্রাম মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২

টেকনাফে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত, আহত ২

টেকনাফ সংবাদদাতা

২৭ অক্টোবর, ২০২৬ | ৪:০৫ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
 
 
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার হ্নীলা মৌলভীবাজার দক্ষিণ রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
 
 
নিহত আনোয়ার হোসেন হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার নুরুল হোসেনের ছোট ছেলে। আহতরা হলেন-তার বন্ধু রবিউল ও অপর মোটরসাইকেলের চালক সোহাগ।
 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিমংখালী থেকে হ্নীলাগামী এবং হ্নীলা থেকে খারাংখালীগামী দুটি দ্রুতগতির মোটরসাইকেল মৌলভীবাজার দক্ষিণ রাস্তার মাথায় একটি টমটমকে (ইজিবাইক) ওভারটেক করতে গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন আরোহী গুরুতর আহত হন।
 
 
স্থানীয় লোকজন আনোয়ারকে উদ্ধার করে হ্নীলা হেলথ কেয়ারে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত রবিউল ও সোহাগকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
 
 
নয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই মোটরসাইকেল দুটি সরিয়ে ফেলায় সেগুলো জব্দ করা সম্ভব হয়নি।
 
 
দুর্ঘটনায় আনোয়ারের মৃত্যু এবং দুজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।
 
পূর্বকোণ/প্রান্ত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট