চট্টগ্রাম মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ ডাকাত আব্দুর রহিম গ্রেপ্তার, সহযোগী পলাতক

টেকনাফের `শীর্ষ ডাকাত’ আব্দুর রহিম গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি : টেকনাফ

২৭ অক্টোবর, ২০২৬ | ১:১০ অপরাহ্ণ

টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে এলাকার ত্রাস ও শীর্ষ ডাকাতদলের অন্যতম সদস্য আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ চক্রের আরেক সক্রিয় সদস্য রিদওয়ান এখনও পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের এএসআই তাজুল ইসলামের নেতৃত্বে সোমবার (২৬ অক্টোবর) রাতে টেকনাফের বাহারছড়া শামলাপুর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে আব্দুর রহিমকে গ্রেপ্তারের পাশাপাশি তার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্যও উদ্ধার করেছে পুলিশ।উদ্ধার তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের আরও অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা জানতে পেরেছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গ্রেপ্তার আব্দুর রহিম দীর্ঘদিন ধরে টেকনাফের বিভিন্ন এলাকায় নিয়মিত ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। অপরাধের সাথে জড়িত থাকায় সে দীর্ঘদিন ধরেই পুলিশের নজরদারিতে ছিল।

পুলিশ জানিয়েছে, চক্রের অপর সদস্য রিদওয়ানকে আইনের আওতায় আনতে বর্তমানে বিভিন্ন স্থানে জোরদার অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে। গ্রেপ্তারকৃত আব্দুর রহিমকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ডাকাত দলের অন্যান্য সদস্য এবং তাদের গোপন নেটওয়ার্ক সম্পর্কে আরও চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

পূর্বকোণ/ঐশী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট