চট্টগ্রামের ফটিকছড়ি সীমান্তে অভিযান চালিয়ে চারটি ভারতীয় গরু আটক করেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার রহমতপুর সীমান্তের কয়লারমুখ নামক স্থান থেকে গরুগুলো আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, রহমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে অভিযান চালানো হয়। এ সময় চারটি ভারতীয় গরু আটক করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৩৫ হাজার টাকা।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নিরাপত্তা জোরদার এবং অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি মাদক, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
পূর্বকোণ/নুসরাত


















