চট্টগ্রাম সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২৬ অক্টোবর, ২০২৬ | ১২:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রানীরহাট ঠান্ডাছড়ি চা বাগানের নির্জন স্থানে মানসিক প্রতিবন্ধী নারীকে গভীরতাতে ধর্ষণ করেছে আব্দুল হান্নান (৩৫) নামে এক সিএনজি চালক। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দিয়েছে।  
 
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৫ অক্টোবর) ভোর চারটায়  রাজানগর রানীরহাট বাজারের পাশে ঠান্ডাছড়ি ৫ নম্বর ওয়ার্ডস্থ জনৈক আলম সাহেবের পাহাড়ের কাছে রাঙ্গামাটি-চট্টগ্রাম পাকা রাস্তার পাশে সিএনজির ভিতরে আসামি আব্দুল হান্নান ওই প্রতিবন্ধী (২৮)কে ধর্ষণ করে। এতে লোকজন দেখতে পেয়ে মো. আব্দুল হান্নান (৩৫)কে আটক করে। 
 
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আসামিকে আটক করে থানায় নিয়ে যায়।  তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করা হয়েছে। 
 
ধর্ষক আব্দুল হান্নান রাজানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্য ঘাগরা জুরেরকুলের মৃত আনসারুল হকের ছেলে।
 
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে এক ধর্ষককে জনতা আটক করে। আটক করে আইনগত প্রক্রিয়া শেষে ধর্ষককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট