চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হত্যা মামলায় সন্দেহভাজন আসামি ফরহাদুল ইসলাম ওরফে মনিরকে (৩০) গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
গত শনিবার (২৪ অক্টোবর) রাতে দক্ষিণ রাঙ্গুনিয়ার রাজারহাট কাঁচাবাজারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফরহাদুল ইসলাম দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের নারিশ্চাপাড়া এলাকার আনোয়ার ইসলামের ছেলে। গত শনিবার রাতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মারামারি ও হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা হয় সেই মামলার তদন্তের অংশ হিসেবেই তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমদ বলেন, সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করার পর আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/রানা/পারভেজ



















