চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন সময় মেশিনও বিপুল পরিমাণ পাইপ জব্দ করেছে বন বিভাগ। তবে পালিয়ে যাওয়ায় এসময় কাউকে আটক করা যায়নি।
রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে পুঁইছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বটতলী ঝুমপাড়ায় এ অভিযান পরিচালনা করেন পুঁইছড়ি ও নাপোড়া বন বিট কর্মকর্তারা।
বাঁশখালী বন বিভাগের পুইছড়ি বিট কর্মকর্তা অঞ্জনকান্তি বিশ্বাস বলেন, ‘পুঁইছড়ি ঝুমপাড়া এলাকায় পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তলনের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করেছি। জড়িত অপরাধীদের শনাক্তকরণের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বন ,পরিবেশ ও প্রকৃতির সম্পদ সংরক্ষণ এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বনবিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানে বিটের ফরেস্ট গার্ড মো. জুয়েলুর রহমান, নাপোড়া বিটের গার্ড মো. শওকত উল্লাহ চৌধুরী, ড্রেসার মোহাম্মদ দিদারুল আলম ও বি সি এফ সদস্য অভিযান পরিচালনায় সহায়তা করেন।
পূর্বকোণ/পিআর


















