চট্টগ্রাম রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

টেকনাফে ৩ কোটি টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

টেকনাফে ৩ কোটি টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

টেকনাফ সংবাদদাতা

২৫ অক্টোবর, ২০২৬ | ১১:৪৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ১০ লক্ষ ১০ হাজার ৮’শ মিটার কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
 
 
শনিবার (২৪ অক্টোবর) বিকাল হতে গভীর রাত পর্যন্ত টেকনাফ পৌরসভার লামার বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। 
 
 
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা সহকারী মৎস্য অফিসার মো. জহরুল হক জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে বিজিবি, থানা ও নৌ-পুলিশ ফাঁড়ির সহযোগিতায় গতকাল বিকেল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০ লক্ষ ১০ হাজার ৮’শ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। এসব কারেন্ট জালের মূল্য ৩ কেটি ৩ লক্ষ ২৪ হাজার টাকা। পরে পৌরসভা এলাকার কায়ূকখালী খালের পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 
 
 
 
যৌথ এই অভিযানে উপস্থিত ছিলেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক  লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া, উপ-অধিনায়ক মোবাশ্বির নাকিব তরফদার, উপজেলা নির্বাহী অফিসার এস.এম.অনীক চৌধুরী, নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতিকুল হক, টেকনাফ উপজেলা সহকারী মৎস্য অফিসার মো. জহরুল হক। 
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট