চট্টগ্রাম শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
আফছার উদ্দিন আব্বাস (৪৬)

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 

রাঙ্গুনিয়া সংবাদদাতা 

২৪ অক্টোবর, ২০২৬ | ১১:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরকার ঘোষিত ডেভিলহান্ট অভিযানে কার্যক্রম নিষিদ্ধ  চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মো. আফছার উদ্দিন আব্বাস (৪৬)কে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ। 
 
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) রাতে রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক সাহিদুল বিশ্বাস ও উপপরিদর্শক বায়েজীদ মোল্লার নেতৃত্বে অভিযানে চন্দ্রঘোনা এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। 
 
তিনি চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মারিয়ার বাপের বাড়ির মো. আব্দুল মালেকের ছেলে।
 
তাকে রাঙ্গুনিয়া মডেল থানার মামলা নং-১২ এর মূলে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করে পুলিশ।
 
এবিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, আসামিকে গ্রেপ্তার করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হয়েছে।
 
পূর্বকোণ/পারভেজ
 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট