কক্সবাজারের টেকনাফে জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে এপিবিএন।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টায় হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-১৬ এপিবিএন অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার জানান, শুক্রবার রাত সাড়ে ১১টায় জাদিমুড়া ক্যাম্পের মাহমুদ উল্লাহর বসতঘরের পাশে ইয়াবা পাচারের জন্য মাটির নিচে পুঁতে রেখেছে।
টিনের বাউন্ডারির অভ্যন্তরে অবস্থিত খালি জায়গায় একটি মাদক পাচারকারী চক্র অন্যত্র পাচারের উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট মাটির নিচে পুঁতে রেখেছে একটি মাদক পাচারকারী চক্র। খবর পেয়ে এপিবিএনের একটি চক্র সেখানে তল্লাশি চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার বাজারমূল্য ৩০ লাখ টাকা। উদ্ধার ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে।
পূর্বকোণ/পিআর


















