চট্টগ্রাম শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

হালদা নদী থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

হালদা নদী থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

হাটহাজারী সংবাদদাতা

২৪ অক্টোবর, ২০২৬ | ১২:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হালদা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
 
শনিবার (২৪ অক্টোবর) উপজেলার ধলই ইউনিয়নের সেকান্দর পাড়া গোমস্তের পাড়া বাড়ি সংলগ্ন হালদার অংশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
 
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আমিন। 
 
 
হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুক ঘটক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। 
 
পূর্বকোণ/পিআর 
 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট