চট্টগ্রাম শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

মহেশখালীতে টমটম চাপায় শিশুর মৃত্যু, চালক আটক

মহেশখালীতে টমটম চাপায় শিশুর মৃত্যু, চালক আটক

মহেশখালী সংবাদদাতা

২৩ অক্টোবর, ২০২৬ | ৯:৩৬ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালী উপজেলায় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত ইজিবাইকের (টমটম) চাপায় সোহাইবা নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৭টার দিকে মাতারবাড়ী ইউনিয়নের মগডেইল বাজার এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা টমটমটি জব্দ এবং চালককে আটক করে পুলিশে দেয়।

নিহত সোহাইবা মাতারবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাইজপাড়া এলাকার মাওলানা সাইফুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে মায়ের সঙ্গে টমটমে করে বাড়ি ফিরছিল শিশু সোহাইবা। বাড়ির পাশের সড়কে পৌঁছে টমটম থেকে নামার সময় দ্রুতগতিতে আসা অন্য একটি টমটম তাকে সজোরে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়।

সংকটজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাইবাকে মৃত ঘোষণা করেন।

মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) উপপরিদর্শক মোজাহার সড়ক দুর্ঘটনায় শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক চালক ও জব্দ করা টমটম গাড়িটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট