চট্টগ্রাম শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

প্রস্রাবের অজুহাতে থানা থেকে বের হয়ে পালাল আসামি

প্রস্রাবের অজুহাতে থানা থেকে বের হয়ে পালাল আসামি

কক্সবাজার সংবাদদাতা

২৩ অক্টোবর, ২০২৬ | ৮:৩৬ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও থানা কাস্টডি থেকে প্রস্রাবের অজুহাতে বের হয়ে কৌশলে পালিয়ে গেছে মদসহ আটক এক কিশোর আসামি।

শুক্রবার (২৩ অক্টোবর) ঘটা এই ঘটনায় থানার নিরাপত্তা ও দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

পলাতক আসামির নাম আব্দুল্লাহ (১৬)। সে রামু উপজেলার উমখালী সওদাগরপাড়ার কালু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিফাতুল মজুমদারের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩৫ লিটার দেশীয় মদ ও মাদক বহনে ব্যবহৃত একটি সিএনজিসহ তাকে গ্রেপ্তার করা হয়। আদালতে সোপর্দ করার উদ্দেশ্যে তাকে থানা সেলে রাখা হয়েছিল।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর আসামিকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালাচ্ছে।

পূর্বকোণ/রানা/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট