চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে একটি গোয়ালঘর থেকে ৯ হাজার ১৫০ পিস ইয়াবা জব্দ করেছে এসআরবি-৭। এতে জড়িত মাদক ব্যবসায়ী তসলিমকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার তসলিম আকুবদণ্ডী গ্রামের ঘোষের বাড়ির জাফর আহমদের ছেলে।
এসআরবি-৭-এর সিপিসি-৩ সূত্রে জানা গেছে, নগরীর চান্দগাঁও এলাকার একটি শোরুমের সামনে থেকে তসলিমকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তসলিমের বসতঘরের পাশে থাকা গোয়ালঘর থেকে ৯ হাজার ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবাসহ তসলিমকে আইনানুগ প্রক্রিয়া গ্রহণের জন্য বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম বলেন, গ্রেপ্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/ইবনুর


















