চট্টগ্রাম শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফটিকছড়ি সংবাদদাতা

২৩ অক্টোবর, ২০২৬ | ৪:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারনামীয় আসামি মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ পাশাকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।
 
শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে ফটিকছড়ি পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
আরিফ ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে ফটিকছড়ি থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলা ছিল।
 
পুলিশ সূত্রে জানা গেছে, আরিফ ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় নেতা ছিলেন। তিনি একসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশীও ছিলেন। অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পরও নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা দেখা গেছে।
 
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আরিফ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় নেতা ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ৫ আগস্ট-পরবর্তী সময়ে তার সক্রিয় কর্মকাণ্ড দেখা গেছে। সব দিক বিবেচনায় নিয়ে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট