চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দক্ষিণ পদুয়া পশ্চিম খুরুশিয়া মেম্বার পাড়া এলাকায় সাপের কামড়ে মোহাম্মদ জিহাদ (১৮) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত জিহাদ পদুয়া পশ্চিম খুরুশিয়া মেম্বার পাড়া এলাকার আব্দুল খালেকের নাতি। সে চন্দ্রঘোনা মাদ্রাসায়ে তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়ার আলিম প্রথম বর্ষের ছাত্র।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে বাড়িতে বিষাক্ত সাপের কামড়ে পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জিহাদের অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পূর্বকোণ/মামুন/এএইচ


















