চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২২ অক্টোবর, ২০২৬ | ৮:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আওয়ামীলীগ নেতা মঈন উদ্দীন মঈনুকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার চন্দ্রঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তার মঈন উদ্দীন হোসনাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নিশ্চিন্তাপুর রাজামিয়ার ছেলে।
 
স্থানীয়রা জানান, মঈন উদ্দীন হোসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। এছাড়া তিনি উপজেলা যুবলীগের সাথেও সম্পৃক্ত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
 
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, গ্রেপ্তার মঈন উদ্দীন একাধিক মামলার আসামি। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
পূর্বকোণ/রানা/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট