চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজার হিমছড়িতে সৈকতে আরও এক পর্যটকের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ১

কক্সবাজার হিমছড়িতে সৈকতে আরও এক পর্যটকের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ১

কক্সবাজার সংবাদদাতা

২২ অক্টোবর, ২০২৬ | ৩:৪১ অপরাহ্ণ

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সাগরে গোসলে নেমে প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
 
 
নিহত মোহাম্মদ হারুন (২০) চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকার বাসিন্দা এবং তিনি ওই পর্যটক দলের সদস্য ছিলেন।
 
 
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে হিমছড়ির সাগর নিবাস এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 
 
 
বিচ ম্যানেজম্যান্ট কমিটির সুপারভাইজার মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
 
এখনো নিখোঁজ রয়েছেন ঢাকার আজিমপুরের বাসিন্দা নাফিসুল হক নিবিড় (২২)। তাকে উদ্ধারে ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও লাইফগার্ড দলের যৌথ অভিযান চলছে।
 
 
এর আগে গত বুধবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা পর্যটকদের দলটি হিমছড়ি মেরিনা রিসোর্ট সংলগ্ন সৈকতে গোসলে নামে। সাতার না জানা এবং নিরাপদ পয়েন্ট না মানার কারণে প্রবল স্রোতের টানে তারা গভীর পানিতে ভেসে যান। স্থানীয়দের সহায়তায় দুজনকে জীবিত উদ্ধার করা হলেও সেদিন তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট