কক্সবাজারের টেকনাফে শাহপরীরদ্বীপে নাফ নদীতে অভিযান চালিয়ে ভাসমান বস্তা থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল বুধবার রাত ১১টার দিকে শাহপরীরদ্বীপের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে গোপন অভিযান পরিচালনা করা হয়। এসময় নদীতে একটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি নজরে আসে। বোটটিকে থামার সংকেত দিলে উপস্থিতি টের পেয়ে মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। পরে সন্দেহজনক এলাকায় তল্লাশি চালিয়ে নদীতে ভাসমান একটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাটিতে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
জব্দ করা ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/ইবনুর


















