চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার ৩

বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার ৩

বোয়ালখালী সংবাদদাতা 

২২ অক্টোবর, ২০২৬ | ২:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে যুবলীগ-ছাত্রলীগ ও নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসীবিরোধী আইনে দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। 
 
 
গ্রেপ্তারকৃতরা হলেন-বোয়ালখালী পৌর যুবলীগ নেতা মো. হোসেন (২৪), পোপাদিয়া ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমন (১৯) ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সোবহান ফোরকানকে (৫৫)। 
 
 
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। 
 
 
বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন।
 
 
তিনি বলেন, সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া মামলায় এজাহারনামীয় ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট