চট্টগ্রাম বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে চুরির মামলায় পলাতক রোহিঙ্গা গ্রেপ্তার

টেকনাফে চুরির মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

২১ অক্টোবর, ২০২৬ | ১০:০৭ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে চুরির মামলায় এজাহারনামীয় পলাতক আসামি মো. ইউসুফ ওরফে ইসহাক (২৬) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইউসুফ নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ১ নম্বর ব্লকের পি অংশের বাসিন্দা। তার পিতার নাম মৃত বশির আহমদ ওরফে বাছা মিয়া।

১৬ এপিবিএনের অধিনায়ক মো. কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্প এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. ইউসুফ ওরফে ইসহাককে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে।

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট