চট্টগ্রাম বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

জোরারগঞ্জে পৃথক অভিযানে ১৪ আসামি গ্রেপ্তার

আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

জোরারগঞ্জে পৃথক অভিযানে ১৪ আসামি গ্রেপ্তার

মিরসরাই সংবাদদাতা

২১ অক্টোবর, ২০২৬ | ৯:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে জিআর, সিআর ও নিয়মিত মামলার আসামিসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটজন মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করা হয়। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম।

আট মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮টি মামলায় তাদের ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদাল পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের। কারাদণ্ড শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়া পৃথক অভিযানে জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি মো. সাইফুল ইসলামকে (৪০) মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে গ্রেপ্তার করা হয়।

জোরারগঞ্জ থানার জিআর মামলার আসামি মো. মুশফিকুর রহমান প্রকাশ মোরশেদ ও শেখ ফরিদকে (২৩) রাত সাড়ে ১২ দিকে বামনসুন্দর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

জোরারগঞ্জ থানার সিআর মামলার আসামী আমির হোসেনকে রাত দেড়টায় করেরহাট ইউনিয়নের অলিনগর থেকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে ফৌজদারী মামলায় মো. বাদশা মিয়া (২৬) ও মো. বেলায়েত হোসেনকে (৪০) অভিযান চালিয়ে বারইয়ারহাট পৌরসভা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘মঙ্গলবার রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত থানা এলাকায় পৃথক অভিযানে ১৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট