চট্টগ্রাম বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে বিষাক্ত সাপের কামড়ে চিংড়ি চাষী আহত

টেকনাফে বিষাক্ত সাপের কামড়ে চাষী আহত

টেকনাফ সংবাদদাতা   

২১ অক্টোবর, ২০২৬ | ৪:২৬ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ের উনছিপ্রাং চিংড়ি ঘেরে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে জাহাঙ্গীর (৩৪) নামে চিংড়ি চাষী আহত হয়েছেন। 
 
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর স্থানীয় মৃত আক্তার কামালের ছেলে। 
 
পারিবারিক সূত্রে জানা যায়, জাহাঙ্গীর চিংড়ি ঘেরে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উখিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট