চট্টগ্রাম বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

ভুয়া পোশাক-আইডি কার্ড উদ্ধার

বাঁশখালীতে এসআরবি পরিচয়ে অপহরণ করা ব্যবসায়ী টেকনাফে উদ্ধার, আটক ৬

বাঁশখালী সংবাদদাতা

২১ অক্টোবর, ২০২৬ | ২:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান (এসআরবি) পরিচয়ে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তুলে নেয়ার চারদিন পর ব্যবসায়ী মোহাম্মদ এহসান প্রকাশ হাসানকে (৩৫) উদ্ধার করা হয়েছে

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে কক্সবাজারে টেকনাফ সীমান্তবর্তী লেদা ক্যাম্প এলাকা থেকে তাকে উদ্ধার করেন। উদ্ধার হাসান উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেম বাজারের ব্যবসায়ী।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টা ২৫ মিনিটে তার ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স আবদুল্লাহ এন্টারপ্রাইজ থেকে চারজন ব্যক্তি এসআরবি পরিচয় দিয়ে হাসানকে সিএনজিচালিত অটোরিক্সায় তুলে নিয়ে যায়। 

উদ্ধার হাসান বাঁশখালীর পুঁইছড়ি ইউপির তেলিয়াকাটা গ্রামের হাজী নুরুল কবিরের মেজো ছেলে। তিনি ১২ বছর দক্ষিণ আফ্রিকার মোজাম্বিকে ব্যবসা করার পর দুই বছর ধরে এলাকায় এসে চারটির ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন।

স্থানীয়রা জানায়, হঠাৎ এসআরবির পোশাক (ভুয়া) ও মাথায় টুপি, মুখে মাক্স পরিহিত দুইজন ব্যক্তি ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে এহসানকে হাতকড়া পরিয়ে দোকান থেকে বের করে নিয়ে যাচ্ছেন।  এ সময় এদের বাকী দুইজন সদস্য বাইরে অবস্থান করছিলেন। তাকে পুঁইছড়ি ইউনিয়নের প্রেম বাজারে অটোরিকশায় তুলে দক্ষিণে পেকুয়া উপজেলার টৈইটং হাজী বাজার, আবার চকরিয়ার  থেকে একটি সাদা মাইক্রোবাস নিয়ে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়া হয়। অপহরণকারী চক্রটি বারবার স্থান পরিবর্তন করে।এরপর থেকে বিদেশি নম্বর থেকেই মুক্তিপণ দাবি করে।

সহকারী পুলিশ সুপার (আনোয়ার সার্কেল) মোহাম্মদ মাহমুদুল হাসান ব্যবসায়ীকে উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। একইসঙ্গে এসআরবি পরিচয়ে তাদের ব্যবহৃত পোশাক, আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। তাদের উদ্দেশ্যে ছিল মুক্তিপণ। এখানে রোহিঙ্গাসহ ভিন্ন পেশার লোকজন জড়িত।

পূর্বকোণ/অনুপম/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট