চট্টগ্রাম বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

গরুর ঘাস কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

অনলাইন ডেস্ক

২১ অক্টোবর, ২০২৬ | ১০:৫৩ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৭টা থেকে ঘণ্টাব্যাপী উপজেলার বড্ডাপাড়া এলাকায় এ সংঘর্ষ চলে।ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
 
 
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৭টা থেকে ঘণ্টাব্যাপী উপজেলার বড্ডাপাড়া এলাকায় এ সংঘর্ষ চলে।
 
 
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে বড্ডাপাড়া এলাকার ইকিন আলীর ছেলে আলমগীর গ্রামের একটি জমি থেকে তার গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় একই গ্রামের জাহের মিয়ার ছেলে ফারুক ও হুমায়ুন তাদের জমি থেকে ঘাস কাটায় আলমগীরকে মারধর করেন। 
 
টর্চ লাইটের আলো জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
 
 
এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে সন্ধ্যায় গ্রামে সালিশ বৈঠক বসে। সালিশে তর্ক-বিতর্কের এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতের আধাঁরে টর্চ লাইটের আলো জ্বালিয়ে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। 
 
এছাড়া সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আর ইট পাটকেল নিক্ষেপের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
 
সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গরুর জন্য ঘাস কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দুই পক্ষের মধ্যে এখনো উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট