চট্টগ্রাম মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

লোহাগাড়ায় টপসয়েল কাটায় লাখ টাকা জরিমানা, এক্সক্যাভেটর জব্দ

লোহাগাড়ায় টপসয়েল কাটায় লাখ টাকা জরিমানা, এক্সক্যাভেটর জব্দ

লোহাগাড়া সংবাদদাতা

২০ অক্টোবর, ২০২৬ | ১০:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় ফসলি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) ও টিলা কাটার দায়ে মাহবুবুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে মাটি কাটায় ব্যবহৃত একটি এক্সক্যাভেটর জব্দ করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার চুনতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ বিন-আখন্দ।
জরিমানা গুনা ওই ব্যক্তি হলেন- ওই এলাকার মৃত হাবিব আহমদের ছেলে মাহবুবুর রহমান।

প্রশাসন সূত্রে জানা যায়, চুনতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ফসলি জমির টপসয়েল ও টিলা কেটে সমতল করার সংবাদ পেয়ে প্রশাসন অভিযান চালায়। ঘটনাস্থলে টিলা ও মাটি কাটার সত্যতা পেয়ে অভিযুক্তকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ বিন-আখন্দ জানান, পরিবেশ ও ফসলি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি বা টিলা কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

পূর্বকোণ/রানা/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট