চট্টগ্রাম মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

চন্দনাইশে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চন্দনাইশে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চন্দনাইশ সংবাদদাতা

২০ অক্টোবর, ২০২৬ | ৮:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ বাইন্যা পুকুর পাড় এলাকায় ১০ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে এসআরবি- ৭।

২০ অক্টোবর বিকেল ৫টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাসে (মারচা) তল্লাশি চালিয়ে ফরহাদ উদ্দিন (৩৪) নামে একজনের কাছ থেকে ১০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ফরহাদ পটিয়া কুসুমপুরা এলাকার ইদ্রিস মিয়ার ছেলে।

এসআরবি- ৭ জানান, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

 

পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট