চট্টগ্রাম মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

দাপ্তরিক কাজে যাওয়ার পথে পাহাড়ি খাদে বাইক, আহত শিক্ষক দম্পতি

দাপ্তরিক কাজে যাওয়ার পথে পাহাড়ি খাদে বাইক, আহত শিক্ষক দম্পতি

রাজস্থলী সংবাদদাতা

২০ অক্টোবর, ২০২৬ | ৬:৩৭ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলীতে বিদ্যালয়ের দাপ্তরিক কাজে যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে লোকাস খিয়াং (৪০) ও লিপি খিয়াং (২৮) নামের শিক্ষক দম্পতি গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল তিনটায় রাজস্থলী উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের মদন কার্বারি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষক দম্পতির মধ্যে লোকাস খিয়াং আড়াছড়ি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত এবং তাঁর স্ত্রী লিপি খিয়াংও একই পেশায় যুক্ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে শিক্ষক স্বামী-স্ত্রী মোটরসাইকেলে বিদ্যালয়ের দাপ্তরিক কাজে যাচ্ছিলেন। পথে মদন কার্বারি পাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গভীর খাদে পড়ে যায়। এতে তাঁরা দুজনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ছাইংখ্যং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সালেহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং তাঁদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য চন্দ্রঘোনা মিশন হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

এদিকে রাজস্থলী সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালককে একাধিকবার ফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি বলে ক্ষোভ প্রকাশ করেন উদ্ধারকারী ও স্থানীয়রা। পরবর্তীতে বাধ্য হয়ে গুরুতর আহত শিক্ষক দম্পতিকে অটোরিকশায় করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে স্থানান্তর করা হয়।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত (ওসি) খালেদ হোসেন জানান, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট