চট্টগ্রাম মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

আরেক শিশু গুরুতর

মহেশখালীতে ভ্রমণে গিয়ে দ্রুতগতির ব্যাটারি রিক্সার ধাক্কায় প্রাণ হারাল শিশু

মহেশখালী সংবাদদাতা

২০ অক্টোবর, ২০২৬ | ২:২৫ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালী আদিনাথ জেটি এলাকায় ব্যাটারিচালিত রিক্সার ধাক্কায় আফরিন সুলতানা (৫) নামে এক শিশু নিহত হয়েছে।

এ ঘটনায় আয়ান (৭) নামে আরও এক শিশু আহত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে আদিনাথ জেটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকার বাসিন্দা। নিহত আফরিন আল আমিনের মেয়ে। দু’জনই সম্পর্কে আত্মীয় বলে জানা গেছে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, সকাল ১১টায় ১১ জনের একটি দল ঘুরতে আসেন মহেশখালীতে। তাদের ২১ তারিখ পর্যন্ত কক্সবাজার থাকার পরিকল্পনা ছিল। এ সময় আদিনাথ জেটি এলাকায় দ্রুতগতির ব্যাটারি চালিত রিক্সা শিশুদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আফরিন সুলতানার মৃত্যু হয় এবং আয়ান আহত হয়।

নিহতের মামা মেসবাহ উদ্দীন ভূঁইয়া জানান, এ ঘটনায় গাড়ির চালক তাকিল (১৮) পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সোলতান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

পূর্বকোণ/নুসরাত/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট