চট্টগ্রাম সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

কর্ণফুলীতে একব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

কর্ণফুলীতে একব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

কর্ণফুলী সংবাদদাতা

১৯ অক্টোবর, ২০২৬ | ৯:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহায় সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি হলেন স্থানীয় আকমল আলীর বাড়ির মৃত বদরুজ্জামানের পুত্র মো. কবির আহম্মদ (৫৮)।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে তাঁর স্ত্রী মারা যান। তিনি তিন পুত্র সন্তানের জনক। তাঁদের মধ্যে দুজন বর্তমানে প্রবাসী।

স্থানীয়রা জানান, স্ত্রীর মৃত্যুর পর কবির আহম্মদ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। প্রায় তিনি নানান বিষয়ে হতাশায় ভুগতেন। রবিবার রাতে প্রতিদিনের মতো ঘুমাতে যান তিনি। পরদিন সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তাঁর পুত্র ডাকতে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বাবার লাশ দেখতে পান।

এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করেন। সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট