কক্সবাজারের পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নের নয়াকাটা এলাকায় মসজিদের পুকুরে ডুবে মুহাম্মদ লায়েন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত লায়েন পেকুয়া পৌরসভার শেখের কিল্লাঘোনা ডিসি রোডের সৌদি প্রবাসী ওয়াহিদুর রহমানের ছেলে। সে স্থানীয় একটি নূরানী মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।
নিহত শিশুর দাদা মাহমদ বলেন, গত রবিবার লায়েন তার মায়ের সঙ্গে বাড়িতে বেড়াতে যায়। সোমবার সকালে সে অন্য শিশুদের সঙ্গে খেলতে বের হয়। খেলার একপর্যায়ে সবার অজান্তে নানার বাড়ির পাশের একটি মসজিদের পুকুরে পড়ে যায়।
পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় লায়েনকে দেখতে পেয়ে উদ্ধার করা হয়। দ্রুত তাকে পেকুয়া নুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এম শাহনেওয়াজ আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ



















