চট্টগ্রাম সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

অপহরণের ২৪ ঘন্টা পার, উদ্ধারে ব্যবসায়ী সমিতির মানববন্ধন

অপহরণের ২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি ব্যবসায়ী, সমিতির মানববন্ধন

বাঁশখালী সংবাদদাতা

১৯ অক্টোবর, ২০২৬ | ৩:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ী ইউনিয়নের প্রেম বাজারের ব্যবসায়ী মোহাম্মদ এহাছান (৩৫) প্রকাশ হাসান অপহরণের ২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি। তার পরিবারের অভিযোগ- ‘এসআরবি’ পোশাকধারী কয়েককজন তাকে তুলে নিয়ে যায়। বিষয়টি ধরাও পড়েছে ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরায়। এরপর অপহরণকারীরা রাতে অজ্ঞাত নম্বর থেকে মুক্তিপণও দাবি করেছেন। 
 
 
 
শনিবার (১৭ অক্টোবর)  রাত ৮ টা ২০ মিনিটে পুইছড়ি  প্রেমবাজারে ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোহাম্মদ হাসানকে হাত কড়া (হ্যান্ডকাফ)পরিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ‘এসআরবি’ পরিচয় দিয়ে সিএনজি অটোরিক্সায় তুলে দক্ষিণ দিকে নিয়ে যাওয়া হয়। এদিকে রবিবার (১৮ অক্টোবর) বিকেলে প্রেম বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ব্যবসায়ী মো. এহছানকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা।
 
 
 
 
শনিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে হাত কড়া দিয়ে সিএনজি অটোরিক্সা যোগে ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক পেজে) ব্যাপকভাবে ভাইরাল হয়। অপহরণের শিকার ব্যবসায়ী মোহাম্মদ হাসান ২নং ওয়ার্ডের সরলিয়া বাজার এলাকার মোহাম্মদ নূরুল কবিরের ছেলে। তার এক ছেলে এক মেয়ে রয়েছে। সে দীর্ঘদিন আফ্রিকার মোজাম্বিকে ব্যবসা করতেন। 
 
 
 
 
স্থানীয়রা জানান, পুইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সরলিয়া বাজার এলাকার মোজাম্বিক প্রবাসী বর্তমানে প্রেম বাজারে রড, সিমেন্ট, কোকারীজ ও গার্মেন্টস পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে মোহাম্মদ এহছানের। মোজাম্বিকে ব্যবসা প্রতিষ্ঠান থাকার সুবাদে এলাকায় সকলের কাছে পরিচিত তিনি। 
 
 
 
মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, মো. এহছানকে উদ্ধার করতে অপহরণকারীরা তার পরিবারের কাছে মোটা অংকের মুক্তিপণ দাবি করছে। অবিলম্বে তাকে উদ্ধারের দাবি জানাচ্ছি, একই সাথে অপহরণকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। প্রায় দুইদিন অতিক্রম হতে চলেছে তবুও তাকে উদ্ধার করা হয়নি।
 
 
 
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে বিষয়টি নজর আসার পর রাতেই পুলিশ দল অভিযানে নামে। রাতে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন থেকে সন্দেহজনক একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
 
 
 
গতকাল শনিবার রাত থেকে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. মাহমুদুল হাসান, ওসি রবিউল হকসহ বাঁশখালী থানার বিভিন্ন কর্মকর্তা অভিযানে অংশ নেন।
 
পূর্বকোণ/আদর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট