সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের নিরাপদ ভ্রমণ, আবাসন সুবিধা এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে মত বিনিময় সভা শনিবার (১৭ অক্টোবর) দুপুরে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজিত এই মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ সম্পাদক ও ব্যবসায়ী মো. আব্দুল্লাহ, উপজেলা প্রকৌশলী মো. আলাউদ্দিন খাঁন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ফারুক, সেন্টমার্টিন অবকাশ রিসোর্টের মালিক শিবলী আজম কোরেশি, আবদুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় সেন্টমাটিনের বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ নিয়ন্ত্রণ, শব্দ দূষণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, ডাস্টবিন, যত্রতত্র স্থানে ময়লা আবর্জনা না ফেলা ইত্যাদি বিষযে আলোচনা এবং বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় সেন্টমার্টিন দ্বীপের ছোট বড় হোটেল মোটেল রেস্টুরেন্ট মালিক, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/রানা/পারভেজ


















