কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর টুপটুপ নামের ওই রিসোর্ট কর্তৃপক্ষ পালিয়েছে বলে জানা গেছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার রিসোর্টে লাগা এ আগুন ১০টার দিকে নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, অনেকে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কতজন পর্যটক মারা গেছেন, তা জানতে একটু সময় লাগবে।
আগুনে রিসোর্টটির ব্যাপক ক্ষতি হয়েছে। সেখানে আরও কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকর্মীরা। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, স্থানীয় জাহাঙ্গীর আলম ও আবুল কাশেম বলেন, আগুনে পর্যটক মৃত্যুর খবরের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন পালিয়ে গেছেন। তাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
পূর্বকোণ/নুসরাত



















