চট্টগ্রাম শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে নাফনদী থেকে উদ্ধার গুলিবিদ্ধ মরদেহের পরিচয় মিলেছে 

টেকনাফে নাফনদী থেকে উদ্ধার গুলিবিদ্ধ মরদেহের পরিচয় মিলেছে 

টেকনাফ সংবাদদাতা

১৭ অক্টোবর, ২০২৬ | ১:৩২ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফের নাফনদীতে ভাসমান নৌকা থেকে উদ্ধার গুলিবিদ্ধ মরদেহের পরিচয় মিলেছে। নিহত মুজিব উল্লাহ (৩৫) আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সোনা আলীর ছেলে। 
 
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, জাদিমুড়া ওমর খাল সংলগ্ন নাফনদীতে গুলিবিদ্ধ অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছিল। নিহতের মরদেহ শানক্ত করেছে তার পরিবার। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হযয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে। 
 
 
‎স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি সীমান্ত অপরাধে জড়িত থাকার কারণে কয়েকবার হাজতবাস করেছিল। সে কয়েকজন সহযোগীসহ মাদকের চালান আনতে যায়। ভোররাতে পার্শ্ববতী দ্বীপে অবস্থানরত দুর্বৃত্তরা প্রায় ৪০/৪৫ রাউন্ড গুলিবর্ষণ করে। হয়তো এই গোলাগুলির মাঝখানে পড়ে নৌকায় থাকা ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যায়। 
 
 
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির দমদমিয়া ওমরখাল সংলগ্ন নাফনদীতে স্থানীয় লোকজন একটি ভাসমান নৌকায় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে টেকনাফ মডেল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। 
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট