চট্টগ্রাম শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

ইনানীতে রিসোর্টে আগুনের ঘটনায় এক নারী ‘আমার সাইফকে আইন্না দাও’

কক্সবাজারে রিসোর্টে আগুন: মায়ের আকুতি, ‘আমার সাইফকে আইন্না দাও’

কক্সবাজার সংবাদদাতা

১৭ অক্টোবর, ২০২৬ | ১:৩৮ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে আগুনে এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক নারীকে কান্নার সুরে বলতে শোনা যায় ‘আমার সাইফকে আইন্না দাও।’ 
 
 
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
 
জানা গেছে, ওই নারী পর্যটক পূজার বন্ধে তার ফ্যামিলি নিয়ে কক্সবাজার ঘুরতে এসেছেন। তিনি এক সাংবাদিকের বোন বলে জানা গেছে। 
 
 
ভিডিওতে দেখা যায়, তিনি সাইফকে বারবার করে ডাকছেন এবং বলছেন আমার সাইফকে আইন্না দাও। তবে সাইফ তার সম্পর্কে কি, বেঁচে আছে কিনা তা জানা যায়নি। এদিকে ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে সাতটি লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
 
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ওই রিসোর্টে মোট ১৭ পর্যটক ছিলেন। নিহত ব্যক্তিরা পর্যটক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 
 
উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, অনেকে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কতজন পর্যটক মারা গেছেন, তা জানতে একটু সময় লাগবে।
 
 
এদিকে অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন পালিয়ে গেছেন বলে জানা গেছে। আগুনের সূত্রপাত, ক্ষতির পরিমাণ এবং রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
 
পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট