কক্সবাজারের ইনানী বিচসংলগ্ন উখিয়ার পাটকটেক এলাকায় টুপটুপ রিসোর্টে আগুনের ঘটনায় উদ্ধার কাজে যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিসের সদর দপ্তর।
শনিবার (১৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় উদ্ধার সহায়তায় বিজিবির যোগদানের তথ্য নিশ্চিত করেন বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পূর্বকোণ/নুসরাত



















