চট্টগ্রাম শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার 

বোয়ালখালীতে মাদক বিক্রেতা গ্রেপ্তার 

বোয়ালখালী সংবাদদাতা

১৭ অক্টোবর, ২০২৬ | ১:০২ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ নুর মোহাম্মদ (৫০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
 
শুক্রবার(১৬ অক্টোবর) দিবাগত রাতে পৌরসভার পূর্ব কালুরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নূর মোহাম্মদ কক্সবাজার জেলার মহেশখালীর কুতুবজুম ইউনিয়নের  তাইজ্জাকাটা গ্রামের মৃত কবির আহাম্মদের ছেলে।
 
 
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী পৌরসভার কধুরখীল এলাকার কালুরঘাট পানামা ব্রিজে অভিযান চালানো হয়। এ সময় নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 
 
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।
 
পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট