চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

হাটহাজারীতে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

চট্টগ্রামে হঠাৎ ইউটার্ন নিতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল ভ্যান চালকের

হাটহাজারী সংবাদদাতা

১৫ অক্টোবর, ২০২৬ | ৮:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাকচাপায় নুরুন্নবী (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কের পৌরসভার কলাবাগান ওয়াপদা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুন্নবী নোয়াখালীর বসুরহাট থানার গাংচিল গ্রামের মো. অলির ছেলে। তিনি হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় ভাড়া বাসায় থেকে ভ্যান চালাতেন।

স্থানীয়রা ও পুলিশ জানায়, বিকেলে মহাসড়কের কলাবাগান এলাকায় নুরুন্নবী তার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে হঠাৎ ইউটার্ন দিতে গেলে রাউজানমুখী একটি ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাটহাজারী মডেল থানা ও রাউজান গহিরা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

রাউজান গহিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকট জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/রানা/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট