চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়ি-মিরসরাই সীমান্তে বিজিবির অভিযান, ৬ ভারতীয় গরু আটক

ফটিকছড়ি-মিরসরাই সীমান্তে বিজিবির অভিযান, ৬ ভারতীয় গরু আটক

ফটিকছড়ি সংবাদদাতা

১৫ অক্টোবর, ২০২৬ | ৩:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি ও মিরসরাই সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ছয়টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য চার লাখ টাকা।
 
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে গরুগুলো আটক করা হয়। 
 
বিজিবি সূত্রে জানা গেছে, ফটিকছড়ি উপজেলার রহমতপুর কয়লারমুখ নামক স্থান থেকে সকাল আনুমানিক ৭টার দিকে চারটি ভারতীয় গরু আটক করা হয়। একই দিন সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে হাতিমারা টিলা এলাকা থেকে আরও দুটি ভারতীয় গরু আটক করে বিজিবির অপর একটি টহলদল। দুটি অভিযানে মোট ছয়টি ভারতীয় গরু আটক করা হয়।
 
 
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানিয়েছে, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্তে নিরাপত্তা জোরদার, অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া মাদকদ্রব্য ও মানব পাচার প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। 
 
পূর্বকোণ/ইবনুর/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট